বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

লাখাইয়ে গাঁজাসহ আটক ২ 


DhakaReport24.com || 2022-04-21 23:56:15
লাখাইয়ে গাঁজাসহ আটক ২ 

লাখাইয়ে গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২০ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার এসআই মো. গোলাম ফজলে রাব্বির নেতৃত্বে অভিযান চালিয়ে আবু তাহেরের দোকানের সামনে থেকে ৫ কেজি গাঁজাসহ তাদের আটক করে। 

আটককৃতরা হলো-ময়মনসিংহের ফুলপুর থানাধীন বাশাটি গ্রামের মো. আলাউদ্দীনের ছেলে মো. সেতু মিয়া (২০) ও একই এলাকার সোবহান মিয়ার ছেলে শিপন মিয়া (২২)।  

এ ব্যাপারে লাখাই থানার এসআই গোলাম ফজলে রাব্বি বাদী হয়ে সজিব ও অজ্ঞাত ১ জনসহ তাদের আসামি করে একটি মামলা করেন। 

এজাহার সূত্রে জানা যায়, জব্দকৃত গাঁজার চালানের মালিক সজিব। সজিবের বিরুদ্ধে শেরপুরের নকলা থানায় মাদক আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার (২১ এপ্রিল) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম