লাখাইয়ে ১২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উপজেলার ১ নং লাখাই ইউনিয়নের স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন খেয়াঘাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
শুক্রবার ( ১৫ এপ্রিল) সকালে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের বিট অফিসার এসআই মোঃ শাহজাহান মিয়ার নেতৃত্বাধীন পুলিশ টিম তাদের আটক করে।
আটককৃতরা হলো -হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডুরা গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে আবুল কালাম (২২), চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের ফজর আলীর ছেলে সুজন মিয়া (১৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ধিতপুর গ্রামের মোঃ গেরু মিয়া খানের ছেলে মোঃ রানা খান (২২) ও একই এলাকার বারিক মিয়ার ছেলে বাহার মিয়া (৩০)। এসময় আবুল কালামের কাছ থেকে কার্টুনের ভেতর ৩ কেজি, সুজন মিয়ার কলেজ ব্যাগের ভেতর ২ কেজি ৮০০ গ্রাম,রানা খানের কলেজ ব্যাগের ভেতর ৪ কেজি ও বাহার মিয়ার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ শাহজাহান মিয়া জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।আটককৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লক্ষ ৫৬ হাজার টাকা জানিয়েছে মাদক ব্যবসায়ীরা । তারা ভারতীয় সীমান্তবর্তী স্থান থেকে দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করতো।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম