মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

মাধবপুরে বিমান প্রতিমন্ত্রীর মত-বিনিময়


DhakaReport24.com || 2022-04-15 17:35:30
মাধবপুরে বিমান প্রতিমন্ত্রীর মত-বিনিময়

হবিগঞ্জ ৪ মাধবপুর-চুনারুঘাটের সংসদ সদস্য বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী নতুন বছরের প্রথম দিনেই নিজ এলাকার জনগনের সাথে মত-বিনিময় করেন। 

শুক্রবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে  উক্ত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসীন আল মুরাদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী আলহাজ্ব আতিকুর রহমান, মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, জনস্বাস্থ্য কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  বেনু মাধব রায় এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। 

উক্ত মত বিনিময় সভার শেষে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক ২শ পরিবারের মাঝে ভেড়া ও নির্মাণ সামগ্রী বিতরন করেন , এবং কৃষি দপ্তর কর্তৃক ২২শ প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ এবং সমাজ সেবা দপ্তর কর্তৃক  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ৭৫ জন শিক্ষার্থীর মাঝে  বৃত্তি প্রদান,১২৬ জন জনগোষ্ঠীর মাঝে এককালীন অনুদান প্রদান করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম