বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

লাখাইয়ে গাঁজাসহ আটক ৪ 


লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-04-07 00:03:15
লাখাইয়ে গাঁজাসহ আটক ৪ 

হবিগঞ্জের লাখাইয়ে ১৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ৭ এপ্রিল)  সকালে  গোপন সংবাদের ভিত্তিতে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম মোস্তফা ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৩ মাদক ব্যবসায়ীকে ১নং লাখাই ইউনিয়নের স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন খেয়াঘাট থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার মোহাম্মদ আলীর ছেলে মো. আনজব আলীকে (২০) ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। 
                    
আটককৃত অন্যান্যরা হলেন-ভোলা জেলার শফিকুল ইসলাম সাজিদ (২১), কিশোরগঞ্জ জেলার মো. আকবর (২৪) ও মাদারীপুর জেলার ওমর ফারুক শুভ (২২)। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুনারুঘাট থেকে দেশের উল্লেখিত স্থানসমূহে  গাঁজা নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন।

স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।           

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম