বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

জাম গাছে যুবকের ঝুলন্ত লাশ


DhakaReport24.com || 2022-04-07 23:33:15
জাম গাছে যুবকের ঝুলন্ত লাশ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ছোটন মিয়া (৩৫) নামে এক যুবকের জাম গাছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার দীঘলবাক ইউনিয়নের ফাদুল্লা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে একই ইউনিয়নের রাধাপুর গ্রামের তার বসতবাড়ির উত্তরপাশে দবির মিয়ার পুকুর পাড়ে জাম গাছে এ লাশ উদ্ধার করা হয়। 

নিহতের পারিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার সময় ছোটন মিয়া বাড়ি থেকে বের হয়। পরে রাতে সে বাড়ি ফিরেনি। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে একই ইউনিয়নের রাধাপুর গ্রামের তার বসতবাড়ির উত্তরপাশে দবির মিয়ার পুকুর পাড়ে জাম গাছের ডালের সাথে ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।
এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।