হবিগঞ্জের লাখাই উপজেলার ১ নং লাখাই ইউনিয়নের স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন খেয়াঘাটের গুদামবাড়ি নামক স্থান থেকে ২৭ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ এপ্রিল) সকালে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম মোস্তফা ও এসআই শাহজাহান মিয়ার নেতৃত্বাধীন পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে খেয়াঘাট থেকে তাদের উল্লেখিত পরিমান গাঁজাসহ আটক করে।
আটককৃতরা হলো মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার আলদি ব্যাপারীবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে মোঃ রাসেল মিয়া (৩৭) ও তার স্ত্রী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কাটিপাড়া গ্রামের আবুল কালামের মেয়ে সালমা আক্তার (২৮)।
স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহজাহান মিয়া জানান, তারা মাধবপুর থানাধীন নোয়াপাড়া থেকে গাঁজা নিয়ে সিএনজি যোগে লাখাই নৌকা ঘাটে আসে। ঢাকা যাবার উদ্দেশ্যে নৌকাঘাটে আসলে ব্রিফকেস ভর্তি গাঁজাসহ এই দম্পতিকে গ্রেফতার করে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম