মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

>> মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

>> চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা

>> পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

>> আওয়ামী লীগকে আগে অপরাধ স্বীকার করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

>> বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক

>> ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

>> ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকেও প্রকাশ্যে গুলি করে হত্যা

আপনি পড়ছেন : হবিগঞ্জ

অভিযান থেকে ফেরার পথে র‍্যাব সদস্যের মৃত্যু


DhakaReport24.com || 2022-04-03 10:46:30
অভিযান থেকে ফেরার পথে র‍্যাব সদস্যের মৃত্যু

অভিযান শেষ করে ক্যাম্পে ফেরার পথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। 

শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পাশে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত র‌্যাব সদস্য ল্যান্স কর্পোরাল মাহমুদুল হাসান হবিগঞ্জ ক্যাম্পে কর্মরত ছিলেন। 

দুর্ঘটনায় গুরুতর আহত কনস্টেবল শাখাওয়াত হোসেনকে রাতেই হেলিকপ্টারযোগে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে আনা হয়েছে।

র‌্যাব জানায়, অভিযান শেষে মোটরসাইকেলযোগে ওই দুই সদস্য হবিগঞ্জ ক্যাম্পে ফিরছিলেন। পথিমধ্যে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে তাদের সংঘর্ষ হয়। 

পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে আনা হয়। রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসানকে মৃত ঘোষণা করেন। 

আশংকাজনক অবস্থায় রাতেই অপর র‌্যাব সদস্য শাখাওয়াত হোসেনকে ঢাকা ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম