বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল শিশুর লাশ


নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-31 01:23:45
নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল শিশুর লাশ

নবীগঞ্জে নিখোঁজের ১ দিন পর মাহিদ (৮) নামে এক শিশুর লাশ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে মাহিদের লাশ উদ্ধার করা হয়। নিহত মাহিদ পৌর এলাকার গন্ধ্যা গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে। 

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মাহিদ বুধবার বিকেলে বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে গন্ধ্যা মাঠে যায়। সন্ধ্যা হয়ে গেলেও মাহিদ বাড়িতে ফিরে যায়নি। ফলে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। রাত ঘনিয়ে আসার পরেও তাকে না পেলে তার পরিবারের লোকজন শহর এলাকায় মাইক দিয়ে নিখোঁজের সংবাদটি প্রচার করেন।

বৃহস্পতিবার সকালে মাঠের পার্শ্ববর্তী পুকুরে মাহিদের ভাসমান লাশ তার স্বজনরা দেখতে পান। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই বিজয় দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে যান। পুলিশ মরদেহের সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন সাব-ইন্সেপেক্টর বিজয় দেবনাথ।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম