চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ট্রেনের সঙ্গে ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন।
সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আলীনগর হাজীর মোড়ে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিলো ট্রেনটি। এসময় হাজীর মোড় এলাকায় পৌঁছালে একটি মাছভর্তি ভটভটির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিস্তারিত পরে জানা যাবে বলে জানান তিনি।