রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

>> গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

>> মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’

>> সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

>> স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

>> ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য, ৭ দিনের রিমান্ডে আবু বকর

>> আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক

>> ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

>> ট্রাম্পের ‘নির্মমতা ও দুর্নীতির’ কড়া সমালোচনায় ওবামা

>> ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা

আপনি পড়ছেন : চাঁপাইনবাবগঞ্জ

সরকার এখন সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত: মাহি


DhakaReport24.com || 2023-11-15 16:11:15
সরকার এখন সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত: মাহি

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার বলেছেন, বিশ্ববাসী দেখেও কেনো দেখছে না এটা জানি না, কিন্তু আমার মনে হয় এই সরকার এখন সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত এবং এখানে একটা সুষ্ঠু নির্বাচন হবে। 

বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে জেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্রী সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথাগুলো বলেন তিনি।

মাহি আরও বলেন, এখন নভেম্বর মাস, ছাত্র-ছাত্রীদের পরীক্ষার মাস। কিন্তু বিএনপি জ্বালাও-পোড়াও করে দেশে অস্থিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং এটা বিশ্ববাসী দেখছে। জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিকের সঞ্চালনায় অনুষ্ঠিত ছাত্রী সমাবেশে প্রধান আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা রাজিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মনোয়ারা খাতুন, ফেরদৌসী ইসলাম জেসী এমপি, অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম