রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

>> গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

>> মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’

>> সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

>> স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

>> ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য, ৭ দিনের রিমান্ডে আবু বকর

আপনি পড়ছেন : চাঁপাইনবাবগঞ্জ

নাম তার বাদশা, ওজন ১১০ কেজি, দেখার জন্য মানুষের ভিড়


DhakaReport24.com || 2022-05-17 10:09:45
 নাম তার বাদশা, ওজন ১১০ কেজি, দেখার জন্য মানুষের ভিড়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেখটলা গ্রামের বদিউজ্জামানের বাড়িতে জেলার সবচেয়ে বড় ছাগল পালন করা হচ্ছে। ছাগলটির নাম বাদশা। ওজন ১১০ কেজি। বাদশাকে দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিনিয়ত মানুষ ছুটে আসছে।

বদিউজ্জামানের বাড়িতে গিয়ে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, দেড় বছর আগে ঢাকা থেকে সিরোহি জাতের ছাগলটি ৫০ হাজার টাকায় কিনে এনেছিল আমার ছেলে দুরুল হুদা। তখন থেকে লালন-পালন করছি। এখন বাদশার ওজন প্রায় ১১০ কেজি। তিনি বলেন, বাদশা দৈনিক প্রায় ১০০ টাকার খাবার খায়। দিনে তিন থেকে পাঁচ বার খাওয়াতে হয় তাকে। এর মধ্যে বেশি পছন্দ বিভিন্ন গাছের পাতা। এছাড়া তার খাদ্য তালিকায় রয়েছে চাল, গম, ঘাস, কাঁঠাল পাতা, ডালের গুড়া।

তিনি আরও বলেন, বাড়িতে সবাই ছাগলটিকে খুব আদর করে। তাই সবার সঙ্গেই সে মিশে যায়। ছাদের ওপর সুন্দর করে ঠান্ডা স্থানে তার জন্য ঘর করা আছে। সেখানেই বাদশা থাকে। সে খুব ঠান্ডা বাসস্থান পছন্দ করে। এখন বাদশাকে বিক্রি করলে প্রায় দেড় লাখ টাকা পাওয়া যাবে।

বদিউজ্জামানের ছেলে দুরুল হুদা বলেন, যখন ছাগলটি কিনে এনেছিলাম, তখন ওজন ছিল প্রায় ১৫-২০ কেজি। আমাদের বাড়িতে এখন প্রায় ৫০টি ছাগল রয়েছে। আরও একটি ছাগল আছে, যার ওজন প্রায় ৭০ কেজি। সেই ছাগলটি বিক্রি করলে প্রায় ৫০ হাজার টাকা পাওয়া যাবে।

বিশাল আকৃতির বাদশাকে দেখতে এসেছেন কানসাটের তরিকুল ইসলাম। তিনি বলেন, আমারও ইচ্ছে এমন জাতের ছাগল দিয়ে একটি খামার তৈরি করার। এত বড় ছাগল এর আগে আর কোনো দিন দেখিনি। তার নাম যেমন বাদশা দেখতেও বাদশার মতো।

শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্রী রনজিৎ চন্দ্র সিংহ বলেন, গত বছর আমরা শিবগঞ্জে ৯০ কেজি ওজনের একটি ছাগল দেখেছিলাম। সিরোহি জাতের ছাগল বাণিজ্যিকভাবে তেমন পালন করা হয় না। তবে অনেকেই শখের বসে বাড়িতে লালন-পালন করে থাকে। প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে জেলায় এর থেকে বড় ছাগল নেই।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম