সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শেয়ারবাজার

সূচকের পতনে পুঁজিবাজারে চলছে লেনদেন


DhakaReport24.com || 2024-03-19 10:31:15
সূচকের পতনে পুঁজিবাজারে চলছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৪৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে যথাক্রমে ১২৭১ ও ২০২৮ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

মঙ্গলবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার।

এদিন সকাল ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, রেনেটা, গোল্ডেন সন, এসএস স্টিল, ফুওয়াং সিরামিক, রবি, লাভেলো আইসক্রিম, গোল্ডেন হারভেস্ট, সেন্ট্রাল ফার্মা ও বেস্ট হোল্ডিং।

এর আগে মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ১২ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৪ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ৯টা ৫০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট কমে ৫ হাজার ৮৪৬ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৪১ পয়েন্ট কমে ১৬ হাজার ৮৮৭ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ৯টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ারের দর।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম