বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : শেয়ারবাজার

অস্বাভাবিক শেয়ারদর, ইমাম বাটন নিয়ে তদন্তের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-11-28 19:09:30
অস্বাভাবিক শেয়ারদর, ইমাম বাটন নিয়ে তদন্তের নির্দেশ

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

২৮ নভেম্বর মঙ্গলবার কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমাম বাটনের শেয়ারের দর ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ১০৪ টাকা ৪০ পয়সা ছিল যা বৃদ্ধি পেয়ে ২৬ অক্টোবর ১৯৪ টাকা ১০ পয়সা হয়েছে।

শেয়ার মূল্যের অস্বাভাবিক গতিবিধির জন্য উক্ত কোম্পানিটির সাম্প্রতিক সময়ের লেনদেনের উপর তদন্তের নির্দেশনা দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম