সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : আদালত ও প্রশাসন

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ


DhakaReport24.com || 2026-06-25
৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়নি— এমন পর্যবেক্ষণের ভিত্তিতে আদালত এই ক্যাডারের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) এই রায় প্রদান করেন আদালত। এর ফলে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়া নতুন করে সাজাতে হবে।

পরে রিটকারী আইনজীবী বলেন, প্রচলিত আইনের ব্যত্যয় ঘটিয়ে এই নিয়োগ দেয়া হয়েছিল বলে হাইকোর্ট তা রায়ের পর্যবেক্ষণে বলেছেন।

এর আগে গত বছর ৪৩তম বিসিএসের ননক্যাডারে নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে ৪৬২ জন চাকরিপ্রত্যাশী হাইকোর্টে রিট দায়ের করেন। ২০২৪ সালে ৪৩তম নন ক্যাডারে ৬৪২ জনকে নিয়োগ দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম