রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : আদালত ও প্রশাসন

নিপুণের সাধারণ সম্পাদক পদ স্থগিত: হাইকোর্ট


DhakaReport24.com || 2022-02-07 13:37:30
নিপুণের সাধারণ সম্পাদক পদ স্থগিত: হাইকোর্ট

নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে জয়ী ঘোষণা করা আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের দেওয়া চিঠির কার্যক্রমও স্থগিত করেছেন আদালত।

সোমবার (৭ ফেব্রুয়ারি) জায়েদ খানের করা আপিলের প্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদেশে জায়েদ খানের দায়িত্ব পালনে বাধা নেই বলেও জানিয়েছেন তার কৌসুলি আইনজীবী নাহিদ সুলতানা যুথী ও আহসানুল করিম।

আদালতের এ রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ খান বলেন, ‘আমার অধিকারকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সুষ্টু নির্বাচনে আমি জয়লাভ করেছি। কিন্তু বেআইনি চিঠির ভিত্তিতে আমাকে আপিল বোর্ড বাদ দিয়ে নিপুনকে জয়ী ঘোষণা করেছে।’