সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : আদালত ও প্রশাসন

হত্যা মামলায় ২ জনের ফাঁসি ও ৬ জনের যাবজ্জীবন


DhakaReport24.com || 2022-01-31 14:27:45
হত্যা মামলায় ২ জনের ফাঁসি ও ৬ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জে কৃষক মোসলেম সরদার হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ড ও ৬ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে বিচারিক আদালত। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামের ঝিলু সিকদারের ছেলে ইকবাল সিকদার(৪০) এবং সাকায়েত সিকদারের ছেলে সেলিম সিকদার (৪২)।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- দত্তডাঙ্গা গ্রামের সাকায়েত সিকদার, মুরছালিন, ইনামুল সিকদার, আজিজুল সিকদার, ওসমান মুন্সী এবং নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার রায়পাশা গ্রামের পলাশ শেখ।

আসামিদের মধ্যে মৃত্যুদন্ডপ্রাপ্ত ইকবাল সিকদার এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মুরছালিন ও ইনামুল সিকদার পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, বিগত ২০০৬ সালের ২৯ নভেম্বর রাতে মোসলেম সরদার পাশ্ববর্তী পিঠাবাড়ি গ্রামে গান শুনতে যায়। রাতে বাড়ি ফেরার পথে পিঠাবাড়ি বিলের মধ্যে তাকে হত্যা করে বিলের মধ্যে লুকিয়ে রাখে আসামীরা। সাথে থাকা ওসমান সিকদার আহত হয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়। ওই বছরের ৩ ডিসেম্বর বিলের মধ্য থেকে পুলিশ মোসলেম সরদারের লাশ উদ্ধার করে। নিহতের ভাই মোহন সরদার বাদী হয়ে ওই বছরের ৩ ডিসেম্বর এ সংক্রান্ত একটি হত্যা মামলা দায়ের করেন(মামলা নং-১৯২/২০০৬)। তার দেয়া তথ্যমতে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন শহিদুজ্জামান খান এবং আসামি পক্ষে কাজী মেজবাহ উদ্দীন খোকন মামলা পরিচালনা করেন ।