রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : আদালত ও প্রশাসন

মিতু হত্যার ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন


DhakaReport24.com || 2022-01-25 21:51:00
মিতু হত্যার ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন

চাঞ্চল্যকর সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে মিতুর বাবার করা দ্বিতীয় মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম আদালতে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।

   এই বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক।

তিনি বলেন, মিতু হত্যায় দুটি মামলা দায়ের হয়। প্রথম মামলা করেছিলেন স্বামী বাবুল আক্তার। সেই মামলায় হত্যাকাণ্ডে বাদী বাবুলের সম্পৃক্ততা পাওয়া যায়। এ মর্মে মামলাটিতে গত বছরের ১২ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল। ওইদিনই মেয়ের জামাই বাবুল আক্তারকে প্রধান আসামি করে দ্বিতীয় মামলা দায়ের করেন মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন।

তিনি আরও বলেন, প্রথম মামলার চূড়ান্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বাদী বাবুল আক্তার নারাজি আবেদন করেন। নারাজি আবেদনের পর আদালত শুনানি শেষে মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন। একইসঙ্গে আদালত একই ঘটনায় দুটি মামলা চলাটাকে টেকনিক্যাল ত্রুটি বলে উল্লেখ করেন। তাই দ্বিতীয় মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং আজ (মঙ্গলবার) বিকেলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। তবে দ্বিতীয় মামলার তদন্ত কার্যক্রম প্রথম মামলায় একীভূত করার আবেদন করা হয় চূড়ান্ত প্রতিবেদনে। আদালতের নির্দেশনা পেলে বাকি কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলেও জানানো হয়।