রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

পবিপ্রবির আইন ও ভূমি  প্রশাসন অনুষদের ওরিয়েন্টেশন ১৩ মার্চ 


DhakaReport24.com || 2022-03-09 20:52:45
পবিপ্রবির আইন ও ভূমি  প্রশাসন অনুষদের ওরিয়েন্টেশন ১৩ মার্চ 

পটুয়াখালী   বিজ্ঞান ও প্রযুক্তি   বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন  ও  ভূমি  প্রশাসন  অনুষদে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম  আগামী ১৩ মার্চ  অনুষ্ঠিত  হবে। 

ওরিয়েন্টেশন  প্রোগ্রামটি  আইন  ও  ভূমি প্রশাসন অনুষদের নিজ কক্ষে অনুষ্ঠিত হবে। সেইসাথে উক্ত তারিখ (১৩ মার্চ) হতে ক্লাস কার্যক্রমও শুরু হবে। 

এ প্রসঙ্গে   আইন  ও  ভূমি   প্রশাসন  বিভাগের চেয়ারম্যান  বলেন,   "আইন   ও  ভূমি  প্রশাসন অনুষদে  ভর্তিকৃত  সকল  ছাত্র-ছাত্রীদের  জন্য  প্রাণঢালা  শুভেচ্ছা  ও  অভিনন্দন  এবং   উক্ত  ওরিয়েন্টেশন  প্রোগ্রামে  ভর্তিকৃত  সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানাচ্ছি।" এছাড়াও উক্ত অনুষদের ডিন  ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত,  আইন  ও ভূমি প্রশাসন অনুষদ ছাড়াও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও ক্লাস কার্যক্রম উল্লেখিত তারিখে নিজ অনুষদীয় কক্ষে অনুষ্ঠিত হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম