শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

প্রভোস্টের পদত্যাগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-03-07 13:49:30
প্রভোস্টের পদত্যাগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. নিলুফা আক্তার বানুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন হলটির ছাত্রীরা। হলের এক শিক্ষার্থীর অসুস্থের ঘটনায় তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নেয়ায় রোববার রাত ১০টার দিকে আন্দোলন শুরু করেন ছাত্রীরা। পরে রাত ১টার দিকে ছাত্রীরা আন্দোলন স্থগিত করেন।

আন্দোলনরত ছাত্রীদের অভিযোগ, ‘গতকাল সন্ধ্যায় ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাজিয়া সুলতানা হৃদি নামের এক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁর সহপাঠীরা হল প্রভোস্ট অধ্যাপক ড. নিলুফা আক্তার বানুকে জানালেও তিনি কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ছাত্রীদের প্রতি বিরক্তি প্রকাশ করেন। এর এক ঘণ্টা পরে হলের আবাসিক শিক্ষক শিমুল রায় বিষয়টি অবগত হলে তাঁর সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে আবার তাঁকে হলে ফিরিয়ে আনা হয়।

এ ঘটনার প্রতিবাদে ছাত্রীরা গতকাল রাত ১০টার দিকে হলের ফটকে জড়ো হন। এ ছাড়াও আরও কয়েকটি অভিযোগে প্রভোস্টের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু বলেন, ‘ছাত্রীদের অভিযোগ শতভাগ সত্য নয়। অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য একজন হাউস টিউটরকে বলা হয়েছিল। হয়তো তিনি একটু দেরি করেছেন। ফোন তো সব সময় হাতে থাকে না।’ তবে খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স হলে পাঠানো হয়েছিল বলে দাবি করেন ড. নিলুফা আক্তার।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রীরা বিক্ষোভ করেছেন, এটা আমি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’