শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

গণবিজ্ঞপ্তি দিয়েও আসন পূর্ণ হয়নি ইবিতে


DhakaReport24.com || 2022-03-01 15:38:00
গণবিজ্ঞপ্তি দিয়েও আসন পূর্ণ হয়নি ইবিতে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের খালি আসন চতুর্থ ধাপে গণবিজ্ঞপ্তি দিয়েও পূর্ণ হয়নি। এরই মধ্যে রোববার (২৭ ফেব্রুয়ারি) চতুর্থ ধাপের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও আরবি ভাষা সাহিত্য বিভাগ বাদে ১ হাজার ৯৮৬টি আসনের মধ্যে ৩টি ইউনিটে ৪৬৮টি আসন খালি রয়েছে। মঙ্গলবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে এসব তথ্য জানা গেছে। অতিদ্রুত পরবর্তী মেধাক্রম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানিয়েছে সূত্রটি।

জানা যায়, গত ২২ ও ২৩ ফেব্রুয়ারির সাক্ষাৎকার থেকে ‘এ’ ইউনিটে ৬ হাজার ৬৮১, ‘বি’ ইউনিটে ২ হাজার ২৪৭ ও ‘সি’ ইউনিটে ২ হাজার ১৩৪ মেধাক্রম পর্যন্ত ভর্তিচ্ছুরা বিষয়প্রাপ্তির জন্য মনোনীত হন। এর মধ্যে সবগুলো তালিকা মিলিয়ে এ পর্যন্ত ৩ ইউনিটে মোট ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৮ জন শিক্ষার্থী। যার মধ্যে ‘এ’ ইউনিটে ৬৫৯ জন, ‘বি’ ইউনিটে ৪৯০ জন ও ‘সি’ ইউনিটে ৩৬৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

তৃতীয় মেধাতালিকার ভর্তি শেষে ইবির ৬১ শতাংশ আসন ফাঁকা ছিল। ফলে গত ১৪ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ ফের সাক্ষাৎকারের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। গত ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটে ১৮৫৫ থেকে ৫৩৫০, ‘বি’ ইউনিটে ১৪২৬ থেকে ২৯২৬ এবং ‘সি’ ইউনিটে ১০৫৭ থেকে ২৫৫৭ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

পরেরদিন ২৩ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটে ৫৩৫১ থেকে ৬৮৫০, ‘বি’ ইউনিটে ২৯২৭ থেকে ৪৩২৬ এবং ‘সি’ ইউনিটে ২৫৫৮ থেকে ৪০৫৮ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকারে যারা বিষয় পেয়েছেন তাদের গত ২৭ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়।

এছাড়া ২৬ ফেব্রুয়ারি শুধু আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ৭৯ আসনের বিপরীতে ভর্তির জন্য ১ হাজার ৪২৬ থেকে ১ হাজার ১৩৫০ মেধাক্রম পর্যন্ত ভর্তিচ্ছুদের ডাকা হয়। এতে ১৩ শতাধিক ভর্তিচ্ছু অংশ নেন।

এদিকে গত ২৭ ফেব্রুয়ারি আরবি ভাষা সাহিত্য বিভাগে ৩ হাজার ৪২৬ মেধাক্রম পর্যন্ত বিষয়প্রাপ্তির জন্য মনোনীত হন। তাদের আগামী ৭ মার্চের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। ভর্তি শেষে আসন খালি সাপেক্ষে পরবর্তী তালিকা প্রকাশ করা হবে। এছাড়া বুধবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের চারুকলা ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এইচএম/আরএএম