গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার ২৭ ফেব্রুয়রি) বিকেলে একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এ কিউ এম মাহবুবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সকলের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে একাডেমিক কার্যক্রম চলমান থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম