রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাস রুটিন চূড়ান্ত


DhakaReport24.com || 2022-02-17 20:01:00
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাস রুটিন চূড়ান্ত
ফাইল ছবি।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস রুটিন চূড়ান্ত করেছে সরকার। সে অনুযায়ী এবার (২০২১ সালের) এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ৬ দিন ক্লাস হবে। ২০২২ সালের পরীক্ষার্থীদের দুদিন ও অন্য শ্রেণির ক্লাস হবে সপ্তাহে ৪ দিন।

মঙ্গলবার দেশের বিভিন্ন স্কুল-কলেজের প্রধানদের সঙ্গে  বৈঠক করে এ রুটিন তৈরি করা হয়। এ বৈঠক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) অনুষ্ঠিত হয়। 

স্কুলগুলো এটিকে মৌলিক রুটিন ধরে তাদের ছাত্রছাত্রীর সংখ্যা অনুযায়ী অভ্যন্তরীণ কর্মতালিকা তৈরি করবে। এ সংক্রান্ত নির্দেশনাসহ রুটিন আজকালের মধ্যে মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানা যায়।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে     আলোচনা করে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য মৌলিক রুটিন তৈরি করা হয়েছে। সেটি অনুসরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে রুটিন ও ক্লাস পরিচালনা করতে হবে।”