রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-02-17 12:15:15
২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ কমে আসার কারণে বন্ধ থাকা উচ্চ বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয় ছাড়া ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যারা করোনার দুই ডোজ নিয়েছেন তারাই ক্লাসে অংশ নিতে পারবেন। 

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন করে যা জানালেন শিক্ষামন্ত্রীশিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন করে যা জানালেন শিক্ষামন্ত্রী
তিনি জানান, প্রাথমিকে অনলাইনে ক্লাস চলবে।

এর আগে, বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ভার্চুয়ালি অনুষ্ঠিত কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়কে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।