রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ২২ ফেব্রুয়ারি


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-02-16 00:23:15
শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ২২ ফেব্রুয়ারি
ফাইল ছবি।

দেশে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আগামী ২২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা দুই ডোজ টিকা নিয়েছেন, তারা সশরীরে ক্লাসে ফিরতে পারবেন।

বুধবার রাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় কমিটির সদস্য নজরুল ইসলাম এক বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে শিক্ষামন্ত্রী দীপু মনিসহ শিক্ষা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম বলেন, ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সুপারিশ করা হয়েছে।

শিক্ষামন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখান থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেবেন।

এছাড়াও গত কয়েকদিনে একাধিকবার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। যেন শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে কার্যক্রম চালাতে পারে। 

এমনকি এইচএসসির ফলাফল প্রকাশের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সংক্রমণ কমে গেলে চলতি মাসের শেষের দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছিলেন।

এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ কমে আসায় ২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে কোনো আপত্তি থাকবে না।
 
মন্ত্রী বলেন, ‘২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী কথা বলছেন। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই। তবে আমাদের পরামর্শ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে যেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়। আর স্কুল-কলেজের যেসব ছেলে-মেয়ে এখনো টিকা নেয়নি, তারা যেন দ্রুত সময়ের মধ্যে করোনার টিকা নিয়ে নেয়।’