বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : শিক্ষা

সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ


DhakaReport24.com || 2024-11-26
সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজে ব্যাপক ভাঙচুর চালানোর ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

সোমবার (২৫ নভেম্বর) কলেজের ফাদার ব্রাদার প্লাসিড পিটার রিবেরু সিএসসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত বিদ্যালয়ের মর্নিং শিফট, ডে শিফট ও কলেজ শাখার সব ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ জরুরি, তবে সময়সাপেক্ষ। সবকিছু অনুকূলে আসার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের কার্যক্রম যথারীতি শুরু হবে। 

এর আগে গত রোববার বিকেলে সোহরাওয়ার্দী কলেজে হামলার প্রতিবাদে পার্শ্ববর্তী সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজে ব্যাপক ভাঙচুর চালান সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। কলেজটির শিক্ষক ও স্টাফরা জানান, শ্রেণিকক্ষ, শিক্ষকদের কক্ষসহ অন্তত ৫০টি কক্ষ ভাঙচুর করা হয়েছে। এছাড়া ক্যান্টিনে হামলা করে টাকা লুট ও দ্বিতীয় তলার একটা শিক্ষকের কক্ষে অগ্নিসংযোগ করা হয় বলে জানান প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, তিন কলেজের সংঘর্ষে ইতোমধ্যে ২৫, ২৬ নভেম্বর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং ২৬ নভেম্বর কবি নজরুল সরকারি কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম