শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

ছুটির মধ্যে রাবি ক্যাম্পাসে অকারণে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা


রাবি প্রতিনিধি
DhakaReport24.com || 2022-04-25 21:31:45
ছুটির মধ্যে রাবি ক্যাম্পাসে অকারণে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

পবিত্র শব-ই-কদর, মে দিবস ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ছুটি চলমান সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বহিরাগতদের অযথা ঘোরাফেরা ও অবস্থান না করার জন্য নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতাও আশা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২৫ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,'পবিত্র শব-ই-কদর, মে দিবস ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল  ও অফিসসমূহ ২৭ এপ্রিল থেকে ৫মে পর্যন্ত বন্ধ থাকবে। বন্ধকালীন ক্যাম্পাসে বহিরাগতদের অযথা ঘোরাফেরা ও অবস্থান না করার জন্য নির্দেশ দেয়া হচ্ছে।'

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম