শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

রাবি অধ্যাপক রেজাউল করিম হত্যার ৬ বছর পূর্তিতে স্মরণসভা


DhakaReport24.com || 2022-04-24 19:39:15
রাবি অধ্যাপক রেজাউল করিম হত্যার ৬ বছর পূর্তিতে স্মরণসভা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকান্ডের ছয় বছর পূর্তিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) বিভাগের শিক্ষার্থীরা এ স্মরণ সভার আয়োজন করে।

এসময় বক্তারা বলেন, সমাজ থেকে উগ্রপন্থা ও পারস্পারিক অসহিঞ্চুতা দূরীকরণের জন্য সকলকে একসাথে মিলে কাজ করতে হবে। পাশাপাশি এই হত্যাকান্ডের বিচার প্রক্রিয়া ন্যায়ানুগ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবিও জানান তারা।

সভায় ইংরেজি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থরা উপস্থিত ছিলেন। নিহত শিক্ষকের পরিবারের সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে নিহতের বিদেহী আত্মার শান্তি কামনা করে দু’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভা শেষে অধ্যাপক সিদ্দিকী’র জীবন ও কর্মের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম