শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

মোশতাককে শ্রদ্ধা, সেই অধ্যাপককে ঢাবির সব কার্যক্রম থেকে অব্যাহতি


DhakaReport24.com || 2022-04-20 20:05:30
মোশতাককে শ্রদ্ধা, সেই অধ্যাপককে ঢাবির সব কার্যক্রম থেকে অব্যাহতি

ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনাসভায় খুনি খন্দকার মোশতাক আহমেদের প্রতি ‘শ্রদ্ধা’ জানিয়ে তুমুল সমালোচনা ও প্রতিবাদের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রহমত উল্লাহকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ বুধবার (২০ এপ্রিল) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেন, অধ্যাপক রহমত উল্লাহকে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাকসুদ কামালকে প্রধান করে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি।

তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন- সিন্ডিকেট সদস্য এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সিন্ডিকেট এস এম বাহালুল মজনুন, সিন্ডিকেট সদস্য ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিটো মিঞা এবং আইন বিভাগের অধ্যাপক ড. শিমা জামান।

এ সিদ্ধান্তের ফলে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহর সিন্ডিকেট সদস্য ও আইন অনুষদের ডিন পদ হারাচ্ছেন। এমনকি তিনি শিক্ষক সমিতির সভাপতি পদও হারাতে পারেন।

গত ১৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় মুজিবনগর সরকারের অন্যান্য নেতার পাশাপাশি খুনি মোশতাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন রহমত উল্লাহ। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এরপর এ ঘটনায় ক্ষমা চান তিনি। এসময় বিষয়টি ‘অনিচ্ছাকৃত’ বলে উল্লেখ করেন রহমত উল্লাহ।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম