শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

২০ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়


DhakaReport24.com || 2022-04-20 17:41:00
২০ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ২১ এপ্রিল থেকে ইদের ছুটি শুরু হচ্ছে। ইদের পর ১১ মে তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসমূহ বন্ধ থাকবে। এ হিসাবে ২০ দিন ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুলবে ১২ মে।

বুধবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটির বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পবিত্র রমজান, মে দিবস, জুমাতুল বিদা, শব-ই-কদর এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে ২১ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষাসমূহ বন্ধ থাকবে। হলসমূহ আগামী ২৮ এপ্রিল হতে ১১ মে ২০২২ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে।’

এবিষয়ে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বলেন, ‘ছাত্র-ছাত্রীদের আগামী ২৮ এপ্রিল ২০২২ তারিখ সকাল ১০ টার মধ্যে হল ত্যাগ করার জন্য বলা হয়েছে। বন্ধ শেষে আগামী ১২ মে ২০২২ তারিখ সকাল ১০ টায় হলসমূহ খুলে দেয়া হবে।’

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম