বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : শিক্ষা

‘সনাতন ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার করা হচ্ছে’ 


রাবি প্রতিনিধি
DhakaReport24.com || 2022-04-11 16:10:15
‘সনাতন ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার করা হচ্ছে’ 

হিন্দুরা যেন অন্যত্র চলে যায়, এ দেশের একটি চক্র সে ব্যবস্থা করছে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপ-উপাচার্য ও প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা। 

সোমবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় হিন্দু শিক্ষকদের বিরুদ্ধে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সনাতনী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মানববন্ধনে অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা ছিল ১৫ শতাংশ। বাংলাদেশে যেন হিন্দুরা বাস করতে না পারে, তারা যেন অন্যত্র চলে যায়, সে ব্যবস্থা করছে এদেশের একটি চক্র। যার ফলে হিন্দু সম্প্রদায় ১৫ শতাংশ থেকে নেমে ৮ শতাংশে চলে এসেছে। সচেতন সমাজকে একত্রিত হয়ে এ কুচক্রি মহলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। শুধু হৃদয় মন্ডল নয়। এমনভাবে অনেকদিন ধরেই সনাতন ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার করা হচ্ছে। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুমনা সরকার বলেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছি অসাম্প্রদায়িক চেতনা থেকে। কিন্তু একটি চক্র বারবার বিভিন্নভাবে উস্কানিমূলক কথা বলে আমাদের সম্প্রীতি নষ্ট করছে। এই চক্রকে নির্মুল করতে হবে। বিভিন্ন সময় ফেসবুক হ্যাক করে ধর্মের নামে উস্কানিমূলক কথা বলে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা করা হয়। কিন্তু তার সুষ্ঠু বিচার আমরা পাই না। 

তিনি আরও বলেন, আমরা প্রত্যেকটা ঘটনায় দেখি যে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়। কিন্তু তদন্তে যখন মূল আসামি বেড়িয়ে আসে, তখন আর কোনো ব্যবস্থা নেয়া হয় না। এর কারণে এ ধরনের ঘটনাগুলো ঘটছে। একটি ঘটনা ঘটার পর যদি এর সত্যতা যাচাই করে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হতো তাহলে বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতো না।

চারুকলা বিভাগের শিক্ষার্থী মনু মোহন বাপ্পার সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২২ মার্চ ধর্ম অবমাননার অভিযোগে মুন্সিগঞ্জের সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিত বিষয়ের শিক্ষক হৃদয় মণ্ডলকে আটক করা হয়। পরে গত ১০ এপ্রিল তার জামিন মঞ্জুর করা হয়। এছাড়াও গত বুধবার নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব পড়ার কারণে ছাত্রীদেরকে পেটানোর অভিযোগ ওঠে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমোদিনী পালের বিরুদ্ধে। পরে এটি মিথ্যা বলে প্রতীয়মান হয়। এসব ঘটনার প্রতিবাদে সোমবার ক্যাম্পাসে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম