বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : শিক্ষা

রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা ও ফি নির্ধারণ


রাবি প্রতিনিধি
DhakaReport24.com || 2022-04-11 13:39:15
রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা  ও ফি নির্ধারণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ইউনিট প্রতি আবেদন যোগ্যতা ও আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। এবছর ইউনিট প্রতি আবেদন ফি লাগবে ১১০০ টাকা।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাবির ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ভর্তি পরীক্ষা কমিটির মিটিং শুরু হয়।

তিনি বলেন, এবছর মানবিক শাখা ইউনিট 'এ' তে আবেদন যোগ্যতা হল এসএসসি ও এইচএসসিতে জিপিএ ন্যূনতম ৩.০০ করে মোট ৭.০০ থাকাতে হবে এবং ইউনিট 'বি' বাণিজ্য শাখায় এসএসসি ও এইচএসসিতে নূন্যতম ৩.৫০ করে মোট ৭.৫০  আর ইউনিট 'সি' বিজ্ঞান শাখায় এসএসসি ও এইচএসসিতে নূন্যতম ৩.৫০ করে মোট ৮.০০ থাকতে হবে।

এর আগে গত ৩১ মার্চ অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা উপ-কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, দ্বিতীয়বার’ ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। ভর্তি পরীক্ষা হবে ৪ ইউনিটে। প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবে ৭২ হাজার পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন চলবে ২৫ মে থেকে ৯ জুন। পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত আবেদন করতে হবে ১৫ জুন-২৮ জুনের মধ্যে। এবছর চার ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ জুলাই থেকে ২৭ জুলাই।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম