বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : শিক্ষা

মিথ্যা তথ্য দেওয়ায় প্রকৌশলী সমিতির প্রতিবাদ সভা 


DhakaReport24.com || 2022-04-10 00:54:30
মিথ্যা তথ্য দেওয়ায় প্রকৌশলী সমিতির প্রতিবাদ সভা 

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভাগীয় পদোন্নতি ও নির্বাচন কমিটির সদস্য সচিবের অব্যাহতি পত্রে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে জড়িয়ে ‘মিথ্যা তথ্য’ দেওয়া হয়েছে। এমন দাবি করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি।

রোববার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে এ দাবি করা হয়।  

সভায় বক্তারা বলেন, সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি মহল মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দাখিল করেছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে চলমান নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছতার সঙ্গে হয় এবং প্রকৃত মেধাবীরাই যাতে চাকরি পান ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি প্রকৌশলী মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অধিদপ্তরের সাধারণ সম্পাদক মো. জাফর আলী সিকদার, সহ-সভাপতি মো. কামরুজ্জামান নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাকলায়েন, সাংগঠনিক সম্পাদক রতীল চন্দ্র সেন, প্রচার সম্পাদক আব্দুর রহিম রাসেল, দপ্তর সম্পাদক রেজাউল হক, মো. মফিকুল ইসলাম, নাহিদ সুলতানা প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম