বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : শিক্ষা

ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ নটিং হ্যাম থেকে এম.এ.ডিগ্রি অর্জন করলো শাহবাজ খান


DhakaReport24.com || 2022-04-10 15:48:30
ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ নটিং হ্যাম থেকে এম.এ.ডিগ্রি অর্জন করলো শাহবাজ খান

দেশের নাম উজ্জ্বল করে, উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ডে শিক্ষা অর্জন এবং মা-বাবার দোয়া ভালবাসায় মানুষকে তার সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যায়। তেমনি একজন টাঙ্গাইলের মেধাবী ছাত্র শাহবাজ খাঁ (শিবলী)।

শাহবাজ খান সম্প্রতি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ নটিং হ্যাম থেকে ইংরেজি সাহিত্যে এম.এ.ডিগ্রি অর্জন করেছেন। শাহবাজ খান পৌর শহরের বিরামদী গ্রামের নিবাসী সাবেক জাতীয় ফুটবলার ও কাস্টমস কর্মকর্তা সহকারী কমিশনার আথাহারুজ্জামান খাঁ বাবুর ছেলে। শাহবাজের দাদা মৃত. রফিকুজ্জামান খাঁ প্রিন্সিপাল ইবরাহীম খাঁ’র ভাতিজা ও সাবেক চেয়ারম্যান ছিলেন।

শিক্ষাজীবনে শাহবাজ খান চট্টগ্রামের ঐতিবাহী চিটাগাং গ্রামার স্কুল থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর ঢাকা থেকে ও লেভেল এবং এ লেভেল পাশ করেছেন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এ.আই.ইউ.বি) বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স শেষ করেন। পরে বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান স্ক্যালাছটিকা বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেব কর্মরত ছিলেন। পরে উচ্চ শিক্ষার জন্য সুদূর ইংল্যান্ড পাড়ি জমান।

পরিবারে শাহবাজের এক বোন আনিকা আনজুম খাঁ। তিনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে অনার্স এবং অস্ট্রোলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স এন্ড ডেভোল্যাপ স্টাডিস থেকে মাটার্স ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি দেশের একটি সুনামধন্য মাল্টি ন্যাশনাল কোম্পানী কর্মরত রয়েছেন।

শাহবাজের দাদার চাচা উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান, প্রথম মুসলিম প্রিন্সিপাল, শিক্ষা বিস্তারে অগ্রপথিক, সাহিত্যিক, নাট্যকার, প্রখ্যাত শিক্ষাবিদ, শিক্ষাগুরু, জ্ঞানতাপস, সমাজ সংস্কারক, একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ও বাংলা একাডেমির ফেলো প্রিন্সিপাল ইবরাহীম খাঁ।

উচ্চ শিক্ষার জন্য সুদূর ইংল্যান্ড পাড়ি জমিয়ে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ নটিং হ্যাম থেকে ইংরেজি সাহিত্যে এম.এ.ডিগ্রি অর্জন করায় স্থানীয় ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপ সহ পুরো ভূঞাপুরবাসী আনন্দে অবিভূত।

তাঁর এমন শিক্ষাখ্যাতি ডিগ্রি অর্জনে এলাকাবাসী ও সুশীল সমাজের ব্যক্তিরা জানান আমরা গর্বিত তাঁর এমন ডিগ্রি অর্জনে। তাঁর উজ্জল ভবিষ্যত কামনা করছি ও এমনি করে জীবনের প্রতিটি ধাপে আরো এগিয়ে যাবে এবং প্রিন্সিপাল ইবরাহীম খাঁ’র মত ভূঞাপুরের নাম সমুজ্জল করবে।

শাহবাজের মা শাহীন আকতার খাঁ বলেন, শাহবাজ ছোট থেকেই বেশ মেধাবী ছিল। সবসময় বই আর লেখাপড়া নিয়েই থাকত। আজ আমি ওর এমন ডিগ্রি অর্জনে মা হিসেবে আমি গর্বিত।

শাহবাজ খাঁ শিবলী বলেন, আমার সফলতার জন্য যে মানুষটি সবচেয়ে বেশি উৎসাহ যুগিয়েছেন সে আমার জন্মদাত্রী মা। বাবা বেঁচে থাকলে আজ অনেক বেশি খুশি হতেন। বাবাও আমাকে সর্বদা সামনে এগিয়ে যাবার জন্য সাহস দিয়েছেন। আজ আমার সফলতা আমার পরিশ্রম ও বাবা মার দোয়া ও ভালবাসায় সম্ভব হয়েছে। আমার এমন সাফল্য ও ডিগ্রি অর্জন একার নয় বরং আমাদের  পুরো ভূঞাপুরবাসীর। এ জন্য আমি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম