বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : শিক্ষা

বাংলা নববর্ষ উপলক্ষে ইবিতে থাকছে নানা আয়োজন


DhakaReport24.com || 2022-04-09 20:04:45
বাংলা নববর্ষ উপলক্ষে ইবিতে থাকছে নানা আয়োজন

দুই বছর পর আবারো পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। এ উপলক্ষে প্রশাসন ভবন চত্বর থেকে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা। 

শনিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সোয়া ৯ টায় প্রশাসন ভবন চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। মঙ্গল শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসন ভবন চত্বরে এসে শেষ হবে। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবেন। 

এর আগে, সকাল ৯ টায় প্রশাসন ভবন চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান ।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম