বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : শিক্ষা

রুয়েটে তথ্য  যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


DhakaReport24.com || 2022-04-09 17:32:00
রুয়েটে তথ্য  যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শনিবার (৯ এপ্রিল) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)- এ আইআইসিটি (ইন্সটিটিউট অব ইনফরমেশন কমিউনিকেশন টেকনলোজী)-এর উদ্যোগে সকাল ১০:৩০ টায় ভার্চুয়াল কনফারেন্স রুমে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে ১৫ (পনের) দিনব্যাপী “ অফিস পরিচালনার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইসিটি পরিচালক ও ভাইস-চ্যান্সেলর (চলতি দায়িত্ব) অধ্যাপক  ড. মো. সেলিম হোসেন। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুজ্জামান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আল মামুন, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের পরিচালক ড. মো. আলী হোসেন। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইআইসিটি সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদ রানা, আইআইসিটি সহকারী অধ্যাপক মো. সোয়েব আকতার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডীন যন্ত্রকৌশল অনুষদ অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, কর্মকর্তা সমিতির আহ্বায়ক আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভাগ/দপ্তর/শাখা প্রধানবৃন্দ প্রমুখ। 

১৫ (পনের) দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম