বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : শিক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 


DhakaReport24.com || 2022-04-07 20:03:45
গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দ্বিতীয় বারের মতো অংশগ্রহণ করবে গুচ্ছ ভর্তি পরীক্ষায়। এতে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কার্যালয়ে এ তথ্য নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ইমদাদুল হক। 

উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক বলেন, দ্বিতীয়বারের মত গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে সেকেন্ড টাইম শিক্ষার্থীরা জবিতে ভর্তি হতে পারবে কিনা এমন সিদ্ধান্ত এখনো গৃহিত হয় নি। তবে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার বিষয়ে একমত পোষণ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়।  সেক্ষেত্রে সেকেন্ড টাইম শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

তিনি আরও বলেন, আগামীকাল গুচ্ছ ভুক্ত আরেকটি সভা অনুষ্ঠিত হবে। তখন ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচী, ভর্তি পরীক্ষার সিলেবাস ও অন্যান্য বিষয় বিস্তারিত জানানো হবে।

এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কার্যালয়ে উপস্থিত ছিলেন ৩৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপাচার্যগণের মনোনীত প্রতিনিধিরা।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম