বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

আপনি পড়ছেন : শিক্ষা

গ্রীন ভয়েস জবি শাখার কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত


জবি প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-29 09:59:15
গ্রীন ভয়েস জবি শাখার কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত

গ্ৰীন ভয়েস জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়। কুইজের ফলাফল প্রকাশ করেছে আয়োজক করেছে আয়োজকরা। 

সোমবার (২৮ মার্চ) জবি গ্ৰীন ভয়েসের সাধারণ সম্পাদক মীর হাসান প্রধান ও প্রচার সম্পাদক মাহমুদুল হাসান মিল্টনের স্বাক্ষরিত এক বিবৃতিতে ফলাফল প্রকাশ করা হয়। প্রতিযোগিতার পরিচালনা করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের গ্রীন ভয়েসের সদস্যবৃন্দরা।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মাঈশা সামিহা মীম। তার প্রাপ্ত নম্বর-২৩.৫। ২য় স্থান অধিকার করেছে ইতিহাস বিভাগের শিক্ষার্থী রকি হোসেন। সম্মিলিতভাবে ৩য় স্থান অধিকার করেছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের রাশেদুজ্জামান লিমন, অর্থনীতি বিভাগের শিমুল মোড়ল ও ইতিহাস বিভাগের নুসরাত নাহার সিথি। বিজয়ীদের এক সেট বই ও ক্রেস্ট প্রদান করা হবে।

প্রতিযোগিতায় কেবল ১৬ তম ব্যাচের ১৪ টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। এই কুইজের বিষয় নির্ধারণ করা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও পরিবেশ নিয়ে।

গ্ৰীন ভয়েস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোঃ মীর হাসান প্রধান  ঢাকা রিপোর্টকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়  ও পরিবেশ বিষয় নিয়ে নবীন শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অনেক নবীন শিক্ষার্থী নতুন স্থান, নতুন পরিবেশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করেছে। সেহেতু কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয় ও পরিবেশ সম্পর্কিত জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে বলে মনে করি।

তিনি জানান, এবারের কুইজ প্রতিযোগিতায় সকলেই খুব ভালো ফলাফল করেছে, ফলাফলে খুব সামান্য নম্বরের পার্থক্য ছিল শিক্ষার্থীদের মধ্যে।

উল্লেখ্য, গ্রীন ভয়েস মূলত পরিবেশ সচেতন ছাত্র-যুবকদের একটি স্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশের প্রথম পরিবেশবাদী এই সংগঠনটি পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বাড়াতে, কার্যকর পদক্ষেপ নিতে সারা দেশের তরুণ সমাজকে নিয়ে কাজ করে যাচ্ছে। দেশের খেলার মাঠ, পার্ক, নদী-নালা, প্রাকৃতিক সম্পদ, উন্মুক্ত স্থান রক্ষা করার জন্য আন্দোলন, তরুণদেরকে পরিবেশ রক্ষায় উৎসাহী, পরিবেশ সচেতন তরুণ সমাজ, টেকসই উন্নয়ন, পরিবেশবান্ধব দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/এএম/এসএ/আরএএম