চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম বাহন শাটল ট্রেনের বগিসমূহ শিল্পকর্ম অংকনের মাধ্যমে সাজানোর প্রস্তাব পেশ করেন জার্মান শিল্পী লুকাস জিলিঞ্জার। তিনি জার্মানীর আরইউএসবি আর্ট গ্রুপের প্রধান শিল্পী।
সোমবার (২৮ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে সৌজন্য সাক্ষাৎ কালে এ ইচ্ছে ব্যক্ত করেন তিনি।
বিষয়টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) জনাব দিবাকর বড়ুয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।
এ সময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, নাট্যকলা বিভাগের অতিথি শিক্ষক জনাব অরূপ বড়ুয়া এবং গ্লোরী বন্ধুপ্রতীম সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান জনাব আমীনুল হক (বাবুল) উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য শিল্পীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন। মি. লুকাস জিলিঞ্জার কর্তৃক চবির শাটল ট্রেনের বগিসমূহে শিল্পকর্ম উপস্থাপনের প্রস্তাব মাননীয় উপাচার্য বিবেচনার আশ্বাস প্রদান করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম