বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

আপনি পড়ছেন : শিক্ষা

ঢাবিতে ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত


DhakaReport24.com || 2022-03-28 09:30:45
ঢাবিতে ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত

২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে সিন্ডিকেটের সভা শেষে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন  উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারটি পুনর্গঠিত ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পুনর্গঠিত চারটি ইউনিট হলো- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট; বিজ্ঞান ইউনিট; ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট।

তবে চলতি বছর ‘ঘ’ ইউনিট থাকছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে পূর্বের ন্যায় ‘ক,খ, গ, ঘ এবং চ’ এই ৫টি ইউনিটেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ২০২২-২৩ শিক্ষাবর্ষে পাঁচটির (ক, খ, গ, ঘ ও চ) পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে চারটি ইউনিটে৷ তবে এ বছর (২০২১-২২ শিক্ষাবর্ষ) আগের মতোই পাঁচটি ইউনিটে পরীক্ষা হবে।

সেক্ষেত্রে ইউনিটগুলোর নামেও পরিবর্তন আসবে বলে জানান তিনি। নামগুলো হলো- বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট।

এর আগে গত গত ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ‘ঘ’ ইউনিট বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়, যা গত ২২ মার্চ একাডেমিক কাউন্সিলের সভায় অনুমোদন দেওয়া হয়। আজ সিন্ডিকেটের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হলো।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ