বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

আপনি পড়ছেন : শিক্ষা

নীতিমালার আলোকে চলবে ঢাবির সান্ধ্য কোর্স


DhakaReport24.com || 2022-03-28 06:41:00
নীতিমালার আলোকে চলবে ঢাবির সান্ধ্য কোর্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্থগিত সান্ধ্য কোর্স নতুন প্রণীত নীতিমালার আলোকে ‘প্রফেশনাল বা এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম’ নামে পরিচালিত হবে।

রোববার (২৭ মার্চ) সিন্ডিকেটের সভা শেষে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

সমালোচনার মুখে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় বিশ্ববিদ্যালয়ে চলমান সান্ধ্য কোর্সসহ অনিয়মিত সব কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়।

একইসঙ্গে সান্ধ্য কোর্স পরিচালনার সময়োপযোগী বিধিমালা প্রণয়ন করতে একটি কমিটিও করা হয় সেদিন। গত ২১ মার্চ একাডেমিক কাউন্সিলের সভায় ওই কমিটির তৈরি করা একটি বিধিমালা উপস্থাপন করা হয়।

সিন্ডিকেটের সভায় তা চূড়ান্ত হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় চাহিদা বিবেচনায় নিয়ে একটি নীতিমালার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল/এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম চালুর অনুমোদন দেওয়া হয়েছে।’

এছাড়া সভায়, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে পিএইচডি/সমতুল্য ডিগ্রি থাকার বাধ্যবাধকতা আগামী ১ জুলাই ২০২৩ থেকে কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ