বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

আপনি পড়ছেন : শিক্ষা

জবিতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা


DhakaReport24.com || 2022-03-27 18:49:45
জবিতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৮/৩/২০২২২ তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ৯ টায় "বঙ্গবন্ধু: বাংলাদেশ জাতিরাষ্ট্র সৃষ্টির মহানায়ক" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বিত উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ মশিউর রহমান। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডঃ মোঃ আবুল হোসেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম লুৎফর রহমান বলেন, বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় স্নাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে "বঙ্গবন্ধু বাংলাদেশের জাতিরাষ্ট্র সৃষ্টির মহানায়ক" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

তিনি আরও বলেন, উক্ত আলোচনা সভায় সবার উপস্থিতি একান্ত ভাবে কামনা করছি। 

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম