বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লাইফস্টাইল

যে ৩ ধরনের দৌড়ে নিমেষেই কমবে ভুঁড়ি


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-02-23 09:07:45
যে ৩ ধরনের দৌড়ে নিমেষেই কমবে ভুঁড়ি

নিজেকে স্লিম রাখতে আমরা ব্যস্ত জীবনেও কিছুটা সময় বের করে টুকটাক ডায়েটিং, হাঁটাহাঁটি, একটু ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করে থাকি।

যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের কাছে দৌড় খুবই গুরুত্বপূর্ণ। যারা শরীর থেকে অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলতে চান তাদের জন্য দৌড় অত্যন্ত কার্যকর একটি পন্থা। তবে হাল্কা জগিং কিন্তু খুব একটা কাজের নয়। প্রয়োজন এমন ভাবে দৌড়ান যা সহায়তা করবে ঘাম ঝরাতে।

বেল্টের বাইরে নিরাপদে পা দিয়ে দাঁড়িয়ে থেকে শুরু করুন এবং ট্রেডমিলটিকে ১০ শতাংশ ইনলাইনে চালু করুন। আপনার সাধারণ জগিং করার গতির চেয়ে এর গতি রাখুন একটু বেশি। একবার নতি এবং গতি ঠিক করা হয়ে গেলে, দৌড় শুরু করুন এবং ৩০ সেকেন্ডের জন্য ‘হার্ড স্প্রিন্ট’ করুন। এক বার ৩০ সেকেন্ডের জন্য দৌড় করার পরে, আবার ৩০ সেকেন্ডের জন্য বিশ্রাম করুন। এ ভাবে ১০ বার এর পুনরাবৃত্তি করুন।

সিঁড়ি দৌড়

উঁচু জায়গা বা উঁচু সিঁড়ি রয়েছে- এমন জায়গায় উপর-নীচ দৌড়ানো যেতে পারেন। এক বার উপরের দিকে দৌড়ে উঠুন, তার পর আবার নীচে ফিরে যান। দ্বিতীয় বার করার আগে এক থেকে দেড় মিনিট বিশ্রাম নিন। পাহাড় এবং সিঁড়ির দৈর্ঘ্যের উপর নির্ভর করে ৬ থেকে ৮ বার এটি করতে হবে। তবে এটি কষ্ট সাপেক্ষ, তাই খেয়াল রাখুন যেন শুরুতেই শরীরের উপর অতিরিক্ত ধকল না পড়ে।

স্বল্প দূরত্বের দৌড়

যারা একটু বেশি সুস্বাস্থ্যের অধিকারী এবং ইন্টারভাল ট্রেনিং করতে অভ্যস্ত, তারা নিজেদের রুটিনে স্বল্প দূরত্বের দৌড় যোগ করতে পারেন। এই দৌড় অনুশীলন করার দুটি উদাহরণ—

১। ৪০ থেকে ৫০ মিটারের জন্য সর্বোচ্চ গতিবেগে দৌড়ান। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ বিশ্রাম নিন। তার পর আবার একই ভাবে দৌড়ান। ৬ থেকে ৮ বার এর পুনরাবৃত্তি করুন। ২। অথবা ১০০ মিটারের জন্য সর্বোচ্চ গতিতে দৌড়ান, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ বিশ্রাম নিন, তার পর আবার পুনরাবৃত্তি করুন। ৪ থেকে ৫ বার এভাবে দৌড়ন।