জীবনের প্রতিটি মোড়ে মানুষ শিক্ষা পায়। জীবনের এই কঠিন পথে কেউ কোনো শিক্ষা পায়নি তা যদি বলে তবে সে আসলেই সত্য থেকে পালিয়ে বেড়াচ্ছে। সুখী হওয়ার পথে বড় বাধা কী প্রশ্ন করা হলে, অধিকাংশ মানুষই বোধহয় উত্তর দেবে উদ্বেগ ও দুশ্চিন্তা। আধুনিক জীবনে দুশ্চিন্তার যেন শেষ নেই। অফিসে প্রমোশনটা ঠিকঠাক হবে কি না, পরীক্ষায় ফার্স্ট ক্লাস থাকবে কি না, বাড়িতে বউয়ের সঙ্গে অশান্তি কীভাবে মেটাবেন সেটা নিয়ে দুশ্চিন্তা। একটু ভেবে দেখবেন এই দুশ্চিন্তাই আপনার সুখের বড় শত্রু। দুশ্চিন্তা আর উদ্বেগ যদি ঝেড়ে ফেলতে পারেন, তাহলেই জীবন অনেকটা নির্ভার হয়ে উঠবে। কীভাবে সামলাবেন দুশ্চিন্তার ভার?
তাহলে জেনে নিন সুখী হওয়ার উপায়:
১. প্রথমে কোথাও স্থির হয়ে শান্ত মনে বসুন। চাইলে শুয়েও পড়তে পারেন। প্রথমেই নিজেকে প্রশ্ন করুন, আমি কি উদ্বিগ্ন? এই প্রশ্ন জরুরি। কারণ আপনি যে মানসিক অশান্তি অনুভব করছেন তা সত্যিই উদ্বেগ কি না তা জানা দরকার। কাজেই প্রথমেই গভীরভাবে ভেবে স্থির করুন আপনার মনের অশান্তিটি উদ্বেগ কি না।
২. প্রথম প্রশ্নটির উত্তর ‘হ্যাঁ’ হলে এবার নিজের কাছে জানতে চান, কেন আমি উদ্বিগ্ন? এই স্তরে আপনার লক্ষ্য হবে উদ্বেগের কারণটিকে চিহ্নিত করা। অনেক সময় আমরা উদ্বেগের কারণটি স্পষ্টভাবে বুঝে উঠতে পারি না। কিন্তু সমস্যা সমাধানের জন্য সমস্যাটিকে চিহ্নিত করা অত্যন্ত জরুরি।
৩. তৃতীয় পদক্ষেপে সমস্যা সমাধানের জন্য আপনার কী করা উচিৎ তা নির্ধারণ করুন। নিজের সীমাবদ্ধতার কথা মাথায় রাখুন, কতটা আপনার পক্ষে করা সম্ভব সেটাও বিচার করুন। সেই অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে কী করতে পারবেন আপনি, তা নির্ধারণ করুন।
৪. নিজের ক্ষমতায় যদি দেখেন সমস্যার সমাধান সম্ভব নয়, তাহলে বুঝতে হবে অন্যদের সাহায্য আপনার দরকার। কীভাবে কার সাহায্য আপনি নিতে পারেন, কে এই বিশেষ অবস্থায় আপনার সবচেয়ে কাজে আসতে পারবে তা ভেবে নিন।
৫. এবার নিজের মনকে শক্ত করুন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ব্যাপারে। শুধু ভেবে কোনও সমস্যারই সমাধান করা যায় না। কাজেই আপনাকে কাজ করতে হবে। সেই কাজ করার জন্য দৃঢ় সংকল্প হন।
৬. সবাই চায় মানুষ তাকে তার ছোট ছোট কাজের জন্য বাহবা দিক। তাকে নানাভাবে বাস্তববাদী বলুক। নিজেকে বাস্তববাদী হিসেবেও মানুষ চায় প্রমাণ করতে। তিনি বাস্তববাদী না এটা মানুষ খুব সহজে মেনে নিতে চায় না। আর এই বিষয়গুলো মানুষ খুব তাড়াতাড়ি জানতে চায়। কোনো সমস্যায় পরলে মানুষ সবার আগে নিজেকে তার নিজের কাছে প্রমাণ করতে চায়। অন্যের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে পারলে জীবনে সুখী হওয়া সম্ভব।
৭. মানুষ যাই করুক তাকে জীবনে নিয়ম মেনে চলতেই হয়। নিয়ম না মেনে মানুষ তার জীবনের একটি কাজও করতে পারে না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ জীবনে নিয়ম মানতে চায় না। স্কুলের বাঁধাধরা জীবন হোক কিংবা কলেজ আর ভার্সিটি। অফিসের বাঁধা জীবন মানুষের ভালো না লাগলেও তাকে জীবনের জন্য তা করতে হয়। আর যদি মানুষ নিয়ম মেনে চলতে না চায় তবেই দেখা দেয় নানা সমস্যা। কিন্তু যত সমস্যাই হোক মানুষ নিজেকে প্রমাণ করতে চায় যে সে নিয়ম মেনে চলে। আর তার এই মনোভাবই তাকে নিয়ে যেতে পারে সুখী মানুষের কাতারে।
৮. চলার পথে নানা মানুষের সাথে পরিচয় হবে এটাই স্বাভাবিক। নানা সমস্যার মুখোমুখি হবেন এটিই জীবন। কিন্তু আপনি যদি এসব নিয়ে বসে থাকেন এবং ছোট ছোট বিষয়গুলোকে বড় করে দেখেন তবে আপনি খুব সহজেই জীবনে দুখী থাকবেন। মানুষ সুখী ভাবে তার জীবন খুব কম সময় কাটাতে পারে। তাই মানুষ যত বড়ই হোক সে চায় সে যেন কোনো কিছুকেই বড় করে না দেখে। আর তাতেই জীবনে সুখী হওয়া যায়।