আর কিছুদিন পরেই ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসা দিবস মানেই না বলা মনের গোপন কথাটি যেন বলে ফেলার দিন, তেমনি পুরনো সাথীকে নতুন করে খুঁজে পাওয়ার দিন। এক কথায় একে অপরের ভালোবাসার স্রোতে ভেসে যাওয়ার দিন ভ্যালেন্টাইনস ডে। তবে ভালোবাসার মানুষটির মুখের হাসিই যে এই দিনের সেরা প্রাপ্তি। আর তাকে খুশি করার সবচে’ সহজ উপায় হলো এ দিনে তাকে আপনার সঙ্গ দেয়া। তবে এ দিনে বিশেষ কিছু উপহার আপনাদের ভালোবাসায় আনবে আলাদা মাধুর্য।
পশ্চিমা দেশগুলোয় ভ্যালেন্টাইনস ডে শুধু প্রেমিক-প্রেমিকার মাঝে সীমাবদ্ধ থাকলেও বাংলাদেশে এই দিনটি সর্বজনীন একটি উৎসব হিসেবেই পরিচিতি পেয়েছে।
ভালোবাসার দেবতা কিউপিড উড়ে উড়ে যাকে তাকে তীর ছুঁড়ে মারবেন, আর সঙ্গে সঙ্গে তারা প্রেমের বাঁধনে জড়িয়ে পড়বে; এই তত্ত্ব বাংলাদেশে কিছুটা হলেও অচল। দিনটি বাংলাদেশে এসে বাবা-মা-ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন, স্বামী-স্ত্রী, বন্ধু-বান্ধব এমন কী ছাত্র-শিক্ষক পর্যন্ত গড়িয়েছে! প্রেমিক-প্রেমিকার কথা তো বলাই বাহুল্য। তাই ভ্যালেন্টাইন্স ডে’তে শুধু মনের মানুষের কথা ভাবলেই হবে না, ভাবতে হবে সব প্রিয়জনের কথাই।
ভালোবাসা দিবসের মত একটি সর্বজনীন উৎসবে গিফট একটি মহামূল্যবান অনুসর্গ। প্রিয়জনের আনন্দকে আজ কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে আপনার দেওয়া একটি ছোট্ট গিফট।
প্রিয় মানুষটাকে কি কি গিফট দিতে পারেন এ ভ্যালেন্টাইনস ডে তে তাহলে সে সম্পর্কে জেনে নিনি।
ছেলেদের জন্য উপহার : কার্ড, ফুল, মগ, সানগ্লাস, মানিব্যাগ, বডি স্প্রে, পারফিউম, কি-রিং, শেভিং কিটস, হাতঘড়ি, বেল্ট, পোশাক, সিডি, ফটোফ্রেম, পেন, টাই, ব্যাগ। আর সঙ্গীটি যদি পড়তে ভালোবাসে তাহলে বইয়ের থেকে ভালো গিফট আর হয় না।
মেয়েদের জন্য উপহার : কার্ড, ফুল, কফিমগ, সানগ্লাস, চকোলেট, টেডি, আংটি, পেনডেন্ট, ব্যাগ, হাতঘড়ি, পারফিউম, গয়নার বক্স, ফুলদানি, পেইন্টিংস, ফটোফ্রেম, মোবাইল ফোন সেট, পোশাক, ডায়েরি, সিডি, বই।
মাকে দিতে পারেন শাড়ি, প্রিয় লেখকের বই
অবসরে যদি মায়ের সঙ্গী বই হয়ে থাকে তাহলে তার এই প্রিয় বইকেই উপহার হিসেবে বেছে নিন। দেখবেন, মা ভীষণ খুশি হবেন।
স্ত্রীকে ফুল, ঘড়ি কিংবা নেকলেস
ভালোবাসা দিবসে প্রিয়তমা স্ত্রীকে দিতে পারেন অ্যাক্সক্লুসিভ ডিজাইনের দৃষ্টিনন্দন ঘড়ি। অথবা দিতে পারেন তার পছন্দের মডেলের মোবাইল ফোন। কোনো দিন শপিংয়ে গিয়ে স্ত্রী একটি নেকনেস পছন্দ করেছিল কিন্তু তখন টাকা না থাকায় কিনে দিতে পারেননি। এই দিনটিতে সেটি কিনে এনে স্ত্রীকে চমকে দিতে পারেন।
প্রেমিকাকে ব্রেসলেট কিংবা সানগ্লাস সঙ্গে ফুল
কবির মতো প্রেমিক মনের অধিকারীরা তার প্রিয়ার জন্য অনেক কিছু করতে প্রস্তুত। ভালোবাসার মানুষকে চমকে দেয়ার সঙ্গে সঙ্গে নিজের ভালোবাসাকে নতুন রূপে প্রকাশের জন্য উপহারের কোনো বিকল্প নেই। নারী দিবসে প্রেয়সীকে দিতে পারেন উপহার। ফুল সবারই পছন্দ। আর প্রেমিকারা তো ফুল পেলে অনেক খুশি হন। এই দিনে প্রেমিকার জন্য বেছে নিন একগুচ্ছ লাল গোলাপ। তাকে খুশি করতে দিতে পারেন সুদৃশ্য ব্রেসলেট।
ছোট বোনকে দিন চকোলেট কিংবা খেলার সামগ্রী
ফুলের পর ভালো উপহার হল চকোলেট। নানা ধরনের চকোলেট থেকে পছন্দের চকোলেটটি বেছে নিন আপনার ছোট্ট বোনটির জন্য। সুন্দর মোড়কে সাজিয়ে তার হাতে সেটি তুলে দিন। দিতে পারেন খেলার সামগ্রীও। এতে সে খুবই খুশি হবে।