বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লাইফস্টাইল

খাওয়ার পর যেসব কাজ করবেন না


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-01-29 20:22:45
খাওয়ার পর যেসব কাজ করবেন না

সঠিক নিয়ম মেনে সঠিক খাবার খেলে যেমন স্বাস্থ্যের উন্নতি হয়, তেমনই নিয়ম না মেনে ভুল খাদ্যাভ্যাস স্বাস্থ্যের অবনতি ঘটায়।

আসুন তাহলে জেনে নেই খাওয়ার পর যেসব কাজ করা উচিত নয়-

১. ভরা পেটে কখনোই ফল খাবেন না। খালি পেটে ফল খেলে তবেই তার খাদ্যগুণ আমাদের শরীরে শোষিত হয়। তাই খাওয়ার বেশ কিছুটা সময় পরে ফল খান। খাবার খেয়েই ফল খেলে হজমের সমস্যাও দেখা দেয়।

২. খাবার খাওয়ার পরপরই চা খাওয়ার অভ্যাস ভীষণ খারাপ। অনেকের কাছে এই অভ্যাস ফ্যাশনে পরিণত হলেও লাঞ্চ বা ডিনারের ঠিক পরেই চা বা কফি খাওয়া ঠিক নয়। এতে গ্যাস, বদহজম, কনস্টিপেশনের সমস্যা দেখা দিতে পারে। মাঝেমধ্যে গ্যাসের সমস্যা বেড়ে গেলে হার্ট অ্যাটাকও হতে পারে।

৩. খাওয়ার পরেই আমাদের অনেকেরই ঘুম পায়। তাই খেয়ে উঠেই বিছানায় যেতে আমরা বেশ পছন্দ করি। কিন্তু এটা অত্যন্ত খারাপ অভ্যাস। তাই খেয়ে উঠে অন্তত এক ঘণ্টা পরে বিছানায় যান।

৪.খাবার পরেই অনেকে ধূমপান করেন। তা শরীরের বেশি ক্ষতি করে। তবে ধূমপান পরিহার করাই সর্বাপেক্ষা শ্রেয়।

৫. সময়ের অভাবে অনেকে খেয়ে উঠেই গোসলের জন্য ছোটেন। এই অভ্যাসও ভীষণরকম খারাপ। দিন হোক কিংবা রাতে, গোসল করে তারপর খান। খাওয়ার পরপরই কখনোই গোসল করতে যাবেন না। খাবার খাওয়ার পর শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যায়। এদিকে গোসলের পর রক্ত সঞ্চালন কমে।

৬. পেটভর্তি করে খেয়ে অনেকেই কোমরের বেল্ট একটু হালকা করে নেন। এটিও কিন্তু খারাপ অভ্যাস। প্রথম কথা কখনোই পেট এতটা ভর্তি করে খাওয়া উচিত নয়, যাতে কোমরের বেল্ট হালকা করতে হয়।

৭. পানি খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু খেয়ে উঠেই পানি পান করবেন না। খাবার খেয়েই পানি খেলে তা হজমে সহায়ক গ্যাসট্রিক রসকে হালকা করে দেয়। ফলে খাবার ঠিকমতো হজম হতে চায় না।