বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লাইফস্টাইল

যে ৮ কারণে বায়ু নির্গত হয় বেশি


লাইফস্টাইল ডেস্ক
DhakaReport24.com || 2022-01-21 19:07:15
যে ৮ কারণে বায়ু নির্গত হয় বেশি
প্রতীকী ছবি।

প্রায়শই আমরা বলে থাকি আমার গ্যাসের সমস্যা আছে। দেহের সহজাত এক আচরণ বাতকর্ম। কিন্তু বায়ু নির্গত করার ঘটনাটি লজ্জাজনক বলে মনে করা হয়। ধরুন, একটি ঘরে অনেক মানুষ বসে রয়েছেন। এর মধ্য কেউ বায়ু নির্গত করলে তা এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করবে।

জনবহুল স্থানে বায়ুত্যাগ করে অনেকেই তিরস্কারের মুখে পড়েছেন। অনেকেই লোকলজ্জার ভয়ে প্রকাশ্যে বায়ুত্যাগ করা থেকে বিরত থাকেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন বায়ুত্যাগ স্বাস্থ্যের জন্য ভালো। তারা বলছেন বায়ুত্যাগ প্রমাণ করে আপনি সুস্থ। আপনার পরিপাকক্রিয়া স্বাভাবিক আছে।

কিন্তু তবুও এমন হয়েই থাকে। কেউ কি ভেবেছেন, এমটা কেন হয়? অনেকের এ সমস্যা বেশিই হয়ে থাকে। এখানে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এ ধরনের সমস্যা কি কারণে বেশি হতে পারে।

১. সোডা : আপনি যদি সেই দলের মানুষ হয়ে থাকেন যারা সোডাকে 'না' বলতে পারেন না, তবে বায়ু ত্যাগের সমস্যা বাড়বে। কার্বোনেটেড পানীয় পেটের মধ্যে বায়ু তৈরি করে আর তা বেরিয়ে আসে বাতকর্ম হয়ে। তখন এই বায়ু বের করা জরুরি হয়ে পড়ে।

২. সালাদে আসক্তি : যখন স্বাস্থ্যকর খাবার বলতে কেবল সালাদ বেছে নেন, তখন এ সমস্যা হবেই। স্বাস্থ্যপ্রদ এসব সবজির মধ্য থাকতে পারে ব্রোকোলি, বাঁধাকপি ইত্যাদি। সব সবজিতে এমন হয় না। তবে এতে কিছু কার্বোহাইড্রেট থাকে অনাকাঙ্ক্ষিত গ্যাস উৎপন্ন করে। হজমের প্রক্রিয়ায় এমনটা হয়ে থাকে।

৩. মূলা পছন্দ? : শীতের সবজির জনপ্রিয় একটি মূলা। কিন্তু মূলা খেলে পেটে যথেষ্ট গ্যাস হয় যা বের করে দেওয়া জরুরি। এই সবজিতে সবচেয়ে বেশি বায়ু নির্গত হয়।

৪. মিষ্টি খান বেশি? : যদি জবাবটা হ্যাঁ-সূচক হয় তো এমনটা ঘটবেই। মিষ্টিতে থাকে ফক্স সুগার। এই চিনি আমাদের দেহ হজম করতে পারে না। এগুলো থেকে যায় অন্ত্রে। তখন এগুলো বাতকর্ম সৃষ্টি করে।

৫. বায়ু গেলা : আমরা প্রতিদিনই নিজের অজান্তে বায়ু গিলে ফেলি। এই বায়ু চলে যায় সরাসরি গ্যাস্ট্রোইনটেস্টনাল ট্রাক্টে। তা ছাড়া এমনিতেই খাওয়ার সময় কিছু বায়ু চলে যায় পেটের মধ্যে। এই বাতাস দেহে আটকা পড়ে যায়। কাজেই বেরিয়ে আসার পথ দরকার। আর তা পায়ু পথেই বের হয়।

৬. চাপের মধ্যে আছেন? : ব্যাপক কাজের চাপে অস্থির হয়ে আছেন হয়ত। কিংবা মানসিক চাপের কারণেও বায়ু নির্গত হতে পারে। অস্ত্র মানুষের স্নায়ুতন্ত্রের সঙ্গে জড়িত। মানসিক চাপে এই ব্যবস্থা প্রভাবিত হয়। এ কারণ বায়ু নির্গত হতে পারে।

৭. কোষ্ঠকাঠিন্য আছে : এ সমস্যাতেই বায়ু নির্গমনের ঘটনা বেড়ে যায়। যেকোনো খাবারের কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এতে মল শক্ত হয়ে যায়। ফলে তা অস্ত্রে আটকে থাকে ও প্রদাহ সৃষ্টি করে। এতে বায়ু উৎপন্ন হয়।

৮. সদ্য সন্তানের মা হয়েছেন : যে নারীরা নতুন মা হয়েছেন তাদের এ সমস্যা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে ধৈর্য ধরুন। সব ঠিক হয়ে যাবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া