বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লাইফস্টাইল

শীতে যে ৪ ফল আপনাকে রাখবে সুস্থ


DhakaReport24.com || 2022-01-11 12:01:45
শীতে যে ৪ ফল আপনাকে রাখবে সুস্থ
ফাইল ছবি।

সারাদেশে শীত এখন জেঁকে বসেছে। শীতকালে ফলের কথা বললেই আমরা কমলা লেবুর কথাই বেশির ভাগ সময়ে ভাবি। কমলা লেবু তো অবশ্যই শীতের সবচেয়ে উপাদেয় ও আকর্ষণীয় ফল। বিশেষজ্ঞরা বলেন, শরীর ভেতর থেকে সুস্থ থাকলেই ত্বক উজ্জ্বল রাখা সম্ভব। শীতে কিছু খাবার আপনাকে সজীবতা ও সুস্থতা দেবে। কিন্তু তাই বলে শীতে শুধু এই একটি ফল খেয়েই কাটাতে হবে না আপনাকে। বরং শীতে লড়তে গেলে এবং শীতের আক্রমণ এড়িয়ে সুস্থ থাকতে আপনাকে কী খেতে হবে চলুন জেনে নেই-

শীতে সুস্থ থাকতে খাবেন যে ফল-

* আখ: আখ খুবই পরিচিত এক 'ডিটক্স'। এটি বরাবরই লিভারের যত্ন নেয়। শীতেও এটি খুবই কার্যকর। এমনিতেও শীতের রোদে বসে আখের রস খাওয়ার আমেজই আলাদা।

* কুল: কুলকে একটু ছোট চোখেই দেখা হয়। বাচ্চাদের খেলার ফাঁকে গাছ থেকে পেড়ে খাওয়ার খেলার মজার মধ্যেই বরাবর সীমাবদ্ধ থেকেছে এটা। কিন্তু কুল খুবই জরুরি একটি ফল। নানা গুণাগুণ এর। এটি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় আবার স্বাদেও ভালো।
 
* তেঁতুল: জিভে জল আনা এই ফল পরিপাক ক্রিয়ায় প্রভূত সাহায্য করে। বিভিন্নভাবে খাওয়া যায় তেঁতুল। যেমন, ঘরোয়া অম্বল তৈরি করে ভাতের পাতে কিংবা ভাত খাওয়ার পরে আচার-চাটনি করে। এ ছাড়া তেঁতুলের ক্বাত্থ তৈরি করে তা দেওয়া যায় বিভিন্ন রান্নায়।
 
* আমলকী: রোগ সংক্রমণ রোধের ক্ষেত্রে আমলকী এক অসাধারণ ফল হিসেবে স্বীকৃত। সর্দিকাশি রোখার জন্য সারা বছর ধরে যে চ্যবনপ্রাশ খাই আমরা, তার অন্যতম উপকরণ এই আমলকী। আমলকী কাঁচা খাওয়া চলে। আমলকী ভাতে সেদ্ধ করে খাওয়া যায়। খাওয়া যায় আমলকীর রস করেও। পুষ্টিবিদরা বলেন, প্রচুর ভিটমিন সি এবং অ্যান্টি অক্সিড্যান্টের উৎস এই ফল।