বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লাইফস্টাইল

ধূমপান ছাড়ার সেরা ৫ সহজ উপায়


লাইফস্টাইল ডেস্ক
DhakaReport24.com || 2022-01-06 22:27:15
ধূমপান ছাড়ার সেরা ৫ সহজ উপায়

ধূমপান করার পর যখনই তার প্রভাব শরীর থেকে কমতে থাকে তখনই আপনার ফের ধূমপান করার ইচ্ছা জাগে-তাই তো! আর এই ভাবেই আস্তে আস্তে ধূমপানে আসক্তি বাড়ে। নিকোটিন মন ভালো করলেও অনেক বিষাক্ত কেমিক্যাল শরীরে প্রবেশ করিয়ে দেয়, যা থেকে একাধিক অঙ্গের মারাত্মক ক্ষতি হয়। যে ধূমপান করবে তার যেমন ক্ষতি তেমনই ক্ষতি চারপাশে থাকা মানুষদেরও। বিশেষ করে শিশুদের সবচেয়ে বেশি ক্ষতি হয়। প্রেগন্যান্ট মহিলাদের সামনে ধূমপান শুরু করলে সদ্যোজাতের ওজন খুব কম হয়। তাই এর থেকে মুক্তি পেতে জেনে নিন-

১. প্রথমে ঘরবাড়ি পরিষ্কার করুন। কারণ বাড়ি থেকে সিগারেটের গন্ধ দূর হওয়া চাই। না হলে আবার ধূমপানের ইচ্ছে হতে পারে।

২. যারা ধূমপান করে, তাদের এড়িয়ে চলুন। পাশাপাশি ধূমপান যেসব জায়গায় হয় সেটি এড়িয়ে চলুন।

৩. কয়েক বছর ধূমপান করতে থাকলে, সিগারেটের প্রতি একটি অভ্যস্ততা তৈরি হয়ে যায়। এ ক্ষেত্রে চুইংগাম, লবঙ্গ, গাজর, শসা ইত্যাদিও খেতে পারেন।

৪. নিকোটিনের আসক্তি দূর করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। প্রচুর পানি পান করলে দেহ থেকে বিষাক্ত পদার্থ দূর হতে সহজ হবে।

৫. ব্যায়াম করার জন্য সময় বের করুন। দিনে অন্তত ৩০ মিনিট হলেও হাঁটুন বা সাইকেল চালান বা দৌড়ান। ব্যায়াম শরীরের নিজস্ব ক্ষতিপূরণ প্রক্রিয়া ভালো রাখে।