বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লাইফস্টাইল

অবহেলায় পাইলসের জটিলতা বাড়ে


DhakaReport24.com || 2022-04-15 11:11:30
অবহেলায় পাইলসের জটিলতা বাড়ে

পাইলসের সমস্যায় নারী-পুরুষ অনেকেই ভুগে থাকেন। এটা বেশ যন্ত্রণাদায়ক একটা রোগ। তবে অনেকেই অহেতুক লজ্জায় রোগটি গোপন রাখেন এবং জটিলতা বাড়ান।

অথচ কিছু নিয়ম মেনে চললে এই রোগ ঠেকানো যায়। বিশেষজ্ঞদের মতে, পাইলসের প্রধান কারণ হলো খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার ভুলত্রুটি।

পাইলসের অপর নাম হেমারয়েডস। এক্ষেত্রে মলদ্বারের ভেতরে ও বাইরে প্রদাহ হয়। ফলে মলত্যাগের সমঢ কষ্ট হয় রোগী। এরপর প্রচণ্ড ব্যথা হয়। এমনকি মলের সঙ্গে বেরিয়ে আসে রক্ত।

এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যা দেখা দিলে অনেকে মলত্যাগ করতেই ভয় পান। তবে দীর্ঘমেয়াদে এ সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এই চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি কিছু ঘরোয়া টোটকাও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কী করণীয় জেনে নিন।

পাইলসের সমস্যা দেখা দিলে গরম পানির ভাপ নিতে পারেন। এক্ষেত্রে দিনে ১৫ মিনিট বসে পড়ুন গরম পানির উপর। এভাবে দিনে কয়েকবার এই ভাপ নিতে পারেন।

 ইসবগুলের ভুসি হতে পারে আপনার এই সমস্যা সমাধানের দাওয়াই। এই খাবার শরীরে ফাইবার বেশি পরিমাণে পৌঁছে দেয়। ফলে মল নরম হয় ও মলত্যাগের সময় তেমন কষ্ট হয় না।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম