দেশীয় ফ্যাশন হাউসগুলো এই নববর্ষে শিশুদের জন্য নানা ডিজাইনের পোশাক দিয়ে তাদের আউটলেটগুলো সাজিয়েছে।
এরমধ্যে রয়েছে নতুন নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, টপ্স, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট। রঙ হিসেবে প্রধানত ব্যবহার হয়েছে লাল, মেরুন, অরেঞ্জ, সাদা, অফহোয়াইট, ম্যাজেন্টাসহ নানা রঙ।
শিশুদের সালোয়ার-কামিজ, মেয়েদের ফ্রক, স্কার্ট-টপ্স ও ফতুয়া থাকছে বিভিন্ন দামে, লাল, কমলা, হলুদসহ উজ্জ্বল নানা রঙে। এ পোশাকগুলো কটবেসডের পাশাপাশি এমব্রয়ডারি, সিকোয়েন্স, হাতের কাজ, প্রিন্টেড থাকছে।
ছেলেদের থাকছে বৈশাখি ফতুয়া-প্যান্ট, শার্ট-প্যান্ট, টি-শার্ট ও পাঞ্জাবির কালেকশন। হাতের কাজ, এমব্রয়ডারি কাজ, প্রিন্ট ও নানা মাধ্যমের ব্যবহারে তৈরি পোশাকগুলো উত্সবমুখী, আরামদায়ক এবং কাট ও ফিনিসে উন্নত।
পাখা, কলস, পাখি, ড্রাই ফিস, ঘণ্টা, হাতি, ঘোড়া, ময়ূর, ঘুড়ি, হাঁস, মোরগ, টমটম গাড়ি, অ্যাকোয়া ফিশ, চিলড্রেন পেইন্টিং, ফোক আর্ট, পেঁচা, ঘুড্ডি ইত্যাদি বিষয় নিয়ে ফতুয়া, টি-শার্ট, শর্ট পাঞ্জাবি অলংকৃত করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম